সমুদ্র
সন্ধান : রবিশঙ্কর মৈত্রী
খাল বিল আর নদীর
মধ্যে একদা সমুদ্রের গন্ধ
পেয়েছিলাম। সমুদ্রকে
তখনো চিনিনি। নদীর
মধ্যে তার মুখ আমি
অনুমান করেছিলাম।
আজ আর আমার গ্রাম
নেই। সেই
ছোট্ট খালের এপার ওপার
পার নেই। বিল
থেকে শাপলা শালুক তোলা
নেই। নদীর
বুকে চর জেগেছে।
চরের মধ্যে সারি সারি
বাড়ি। মাঠগুলো
আর মাঠ নেই, অনেক
অভিমানে গ্রাম থেকে পালিয়েছি
সেই কবে। ঘুরতে
ঘুরতে একদিন সমুদ্রের কাছে
পৌঁছলাম। বড়ো
বড়ো ঢেউগুলো নাচতে নাচতে কাছে
এসে বলল, আমরা তোমার
সেই শৈশবের খাল বিল
নদী। আমরাও
পালিয়ে এসেছি, আমরা এখন
অনেক বড়ো, ঠিক তোমার
মতো। এসো,
মিলাও। খেলো,
মিলে যাও মিশে যাও
আমাদের সঙ্গে।